শরীয়তপুর জেলার কৃতিসন্তান, শরীয়তপুর উলামা পরিষদের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, মোহাম্মদপুরস্থ বায়তুল ফালাহ মাদ্রাসার স্বনামধন্য শিক্ষা সচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব, হযরত শায়খুল হাদিসের সুযোগ্য উত্তরসুরী, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা জালালুদ্দীন আহমাদ এর তত্ত্বাবধানে মোহাম্মদপুর হতে চিটাগাং রোড নতুন এসি বাস ‘দেশ মাটি ট্রাভেলস লিঃ’ শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ৭ সেপ্টেম্বর ২০২০ রোজ সোমবার সকাল ১১ টায় যাত্রীদের সুবিধার্থে ‘দেশ মাটি ট্রাভেলস লিঃ’ এর শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস শুভ উদ্বোধন করেন বাংলাদেশের শীর্ষ স্থানীয় আলেম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব প্রিন্সিপাল মুফতী মাওলানা মাহফুজুল হক ও ‘দেশ মাটি ট্রাভেলস লিঃ’ এর সম্মানিত উপদেষ্টা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও ‘দেশ মাটি ট্রাভেলস লিঃ’ কোম্পানির উদ্যোক্তা মাওলানা জালালুদ্দীন আহমদ’সহ স্থানীয় রাজনীতিবিদ ও ওলামায়ে কেরাম।
দেশ মাটি ট্রাভেলস লিঃ এর চেয়ারম্যান মাওলানা জালালুদ্দীন আহমাদ জানান, আমি আরো কয়েক বছর আগে থেকেই ছোট খাটো পরিবহন ব্যবসার সাথে জড়িত ছিলাম, এবং দীর্ঘদিন ধরেই ইচ্ছে ছিল পরিবহন সেক্টরে আরো সামান্য বড় কিছু করার। তাই আমাদের কোম্পানির এমডি হাফেজ আব্দুর রহিমের অক্লান্ত পরিশ্রম এবং আমার সহযোগিতায় মোহাম্মদপুর থেকে চিটাগাং রোড পর্যন্ত এই রুটে ডি এম পি পুলিশ কমিশনার থেকে দেশ মাটি ট্রাভেলস লিঃ এর অনুকূলে ৫০ টি এসি বাস পরিচালনার অনুমোদন নেই। আপাতত ১৫ টি বাস নিয়ে আজ শুভ উদ্বোধন হলো।
তিনি আরো জানান, আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু মহল যারা নিজ উদ্দোগে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন, শেয়ার ও কমেন্ট এর মাধ্যমে উৎসাহিত করেছেন, তাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক মোবারক বাদ। সব শেষে সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করি আল্লাহ যেন মানুষের সেবা করে সততার সাথে ব্যবসায় সফলতা দান করেন। আমীন।









