প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জম্মদিন উপলক্ষে ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন কর্তৃক দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি মোঃ কাউছার বিএ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম মাসুম বিল্লাহ ভূঁইয়ার পরিচালনায়
এ বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন মজুমদার।
পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় বৃক্ষরোপন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ছাগলনাইয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ইনচার্জ পুলিশ ফাড়ি ঘোপাল তদন্ত কেন্দ্র শাহিন মিয়া, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৬ নং পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফেনী জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক আরমিনা ফেরদৌস আইরিন,
সিনিয়র সহসভাপতি রাসেদ চৌধুরী, মহামায়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি মামুন,
বেলাল মেম্বার, পাঠাননগর ইউনিয়ন যুব লীগের সভাপতি খুরশিদ আলম,ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুব লীগের সদস্য রবিউল হক রবি, রেজাউল কবির চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মহামায়া ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন ভূঁইয়া, সদস্য সচিব মাস্টার জাকির হোসেন মজুমদার, সদস্য সৌরভ হোসেন মজুমদার, ইলিয়াস হোসাইন সোহাগ।
শুভপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক এমদাদুল হক ভূঁইয়া, ঘোপাল ইউনিয়ন শাখার আহবায়ক মোসলেহ উদ্দিন, রাধানগর ইউনিয়ন শাখার বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতা আবদুল কাইয়ুম, উম্মে সালমা প্রমুখ।









