২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রামে দুই শতাধিক গরীব ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান




চৌদ্দগ্রামে দুই শতাধিক গরীব ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১১ ২০২০, ১৮:৪৭ | 1016 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘যুব সমাজের অঙ্গিকার, জয় করিবো মানবতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের সাতবাড়িয়া যুব ও প্রবাসী কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ উপলক্ষে দুই শতাধিক গরীব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে সংগঠনের কার্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশিষ্ট সমাজ সেবক আইয়ুব আলী মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরি সভাপতি মোঃ হুমায়ন কবির, সিনিয়র সহ-সভাপতি শাফায়েত হোসেন, সহ-সভাপতি রহমত উল্লাহ মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন। মেডিকেল টিম পরিচালনা করেন ডাঃ মোঃ শাহাদাত হোসেন, ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন, ডাঃ আয়েশা ইসলাম উর্মি, ডাঃ মোঃ সাইফুল ইসলাম রুবেল। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ পরান মজুমদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবদুল জলিল মজুমদার, মাষ্টার বেলায়েত হোসেন, সহ-সভাপতি কামাল হোসেন, জাহিদুল কবির, মোঃ মহিন, অর্থ সম্পাদক মোঃ কামরুল হাসান, প্রচার সম্পাদক মোঃ সাগর, ক্রীড়া সম্পাদক মোঃ রহিমসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET