, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মা ইলিশ রক্ষার অভিযানে বরিশালে নৌ পু‌লি‌শের ওপর হামলা




মা ইলিশ রক্ষার অভিযানে বরিশালে নৌ পু‌লি‌শের ওপর হামলা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২৭ ২০২০, ১৭:৫২ | 809 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মা ইলিশ রক্ষার অভিযানে বরিশালের হিজলার বদরপুরে নৌ পুলিশ সদস্যেদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ ঘটনায় নৌ পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার আবুপুর-হরিনাথপুর ভাসমান নৌ পুলিশ ইউনিট-১ এর উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে নিয়মিত টহলের অংশ হিসেবে হিজলার বদরপুর সংলগ্ন নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আকস্মিক সাত/আটটি নৌকা করে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং টহল অব্যাহত রয়েছে।
এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান টিমের ভারপ্রাপ্ত পরিদর্শক আকরাম হোসেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET