, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে বিসমিল্লাহ সুইটসের শাখা উদ্বোধন

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৩ ২০২০, ১৮:১৭ | 1232 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট বাজারের লোটাস চত্ত্বরে বিসমিল্লাহ সুইটস এর শাখা অনুষ্ঠানিক ভাবে সোমবার সকালে উদ্বোধন করা হয়েছে। বিসমিল্লাহ সুইটসের নাঙ্গলকোটের শাখার পরিবেশক বন্ধু কনফেকশনারী নামে একটি প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান খান, ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখার ব্যবস্থাপক আবু নাইম, মৌকারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুদ্দীন আলমগীর, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি ওবায়দুল হক, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মৌকারা দরবারের পীর আলহাজ মাওলানা শাহ মুহাম্মদ নেছারউদ্দীন ওয়ালিউল্লাহী।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিসমিল্লাহ সুইটস এর স্বত্বাধিকারী হাজী আব্দুল হালিম, বন্ধু কনফেকশনারীর স্বত্বাধিকারী মনির হোসেন, আব্দুস সাত্তার, আব্দুল আলিম প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET