, , ,

শিরোনামঃ-




হিলিতে মাস্ক ব্যবহার না করায় নয়জনকে জরিমানা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০২০, ১৭:৫৪ | 986 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

দিনাজপুরের হিলিতে মাস্ক ব্যবহার না করায় পথচারী, মোটরসাইকেল চালকসহ ৯ জনকে ১ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

আজ (২৫ নভেম্বর) বুধবার বিকেল ৫টায় হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ  নুর এ আলম তাদের এই জরিমানা করেন।

 

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম জানান, দেশে করোনার দ্বিতীয় প্রকোপ চলছে। তাই জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজকের এই অভিযান। অভিযানে মাস্ক ব্যবহার না করায় কয়েকজন পথচারীকে জরিমানা করা হয়েছে। সবাইকে বাড়ি থেকে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করতে অনুরোধ করেন। এ ধরনের অভিযান অব্যহৃত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET