, , ,

শিরোনামঃ-




বেনাপোল ইমিগ্রেশনে ভারত ফেরত যাত্রী করোনা আক্রান্ত

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১১ ২০২০, ১০:৫২ | 977 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত এক বাংলাদেশি করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। বাংলাদেশে ফেরার শর্তে ভারতের একটি হাসপাতালে করোনা পরীক্ষা করাতে গেলে আজ সকালে তিনি পজেটিভ  সনাক্ত হয়।
বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) দুপুর ২ টায় করোনা আক্রান্ত যাত্রীকে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর বক্ষ ব্যাধী হাসপাতালে নেওয়া হয়।
গত ১৯ নভেম্বর তিনি তার স্ত্রীর চিকিৎসার জন্য সাথে নিয়ে ভারতে গিয়েছিলেন। সাতক্ষীরা সদরের বাসিন্দা তিনি।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার  উত্তলা বিশ্বাস জানান, বাংলাদেশি যাত্রীর শরীরে করোনা সনাক্ত হওয়ায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাকে বাংলাদেশ ইমিগ্রেশনের কাছে সোপর্দ করে। তার সাথে থাকা ছাড় পত্রে করোনা পজেটিভ দেখা যায়। পরে উধ্বর্তন কর্মকর্তাদের সাথে আলোচনা করে
ফেরত আসা করোনা পজেটিভ যাত্রীকে যশোর বক্ষ ব্যাধী হাসপাতালাতে নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে সতর্কতার সাথে কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।
এদিকে যাত্রীর শরীরে করোনা পজেটিভ খবরে মুহূর্তে  ইমিগ্রেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। নড়ে চড়ে বসেন স্বাস্থ্য কর্মীরা।
জানা যায়,  করোনা সংক্রমণ প্রতিরোধে ভারত সরকারের নিষেধাজ্ঞায় গত ১৩ মার্চ থেকে ভারত- বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ ছিল। পরবর্তীতে তিন শর্তে গত ১৭ আগস্ট থেকে মেডিকেল ও বিজনেস ভিসায় যাত্রী যাতায়াত শুরু হয়েছে। এই প্রথম ভারত ফেরত বাংলাদেশির শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET