সুনামগঞ্জের শাল্লায় আগুনে পুড়া অজ্ঞাত অনুমান ২৩বছরের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার ৩০ জানুয়ারী দুপুরে উপজেলার হবিবপুর ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের নদীর পুর্ব দিকের বরাম হাওর থেকে এই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, শনিবার বরাম হাওরে এলাকাবাসী একটি যুবকের লাশ দেখে স্থানীয় পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় মৃত যুবকটির সারা শরীর আগুনে পুড়া। তবে তাঁর নাম ঠিকানা কিছুই জানা যায়নি। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে।
এবিষয়ে রবিবার শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক বলেন, স্থানীয়রা শনিবারে বরাম হাওরে একটি লাশ দেখতে পেয়ে থানায় ফোন করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এই যুবকটির লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
তবে এখানো পর্যন্ত এই যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কৌতুহল দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে লাশটি কে বা কার এবং কোথাকার।
Please follow and like us:









