, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে অটোচালকের মরদেহ উদ্ধার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০২১, ১৭:৩২ | 1010 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা সরকারি আকাশি বনের ভেতর থেকে ব্যাটারীচালিত এক অটোরিক্সাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মতিয়ার রহমান (৩২) লালমনিরহাট সদর উপজেলার হরিদেব গ্রামের আব্দুস ছালামের ছেলে। তিনি শ্রীপুরের আনসার টেপিরবাড়ী গ্রামের হাজী বিল্লাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

নিহতের ভাই মফিজুল ইসলাম জানান, নিহত মতিয়ার রহমান প্রতিবেশী শিবলুর অটোরিক্সা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সোমবার সকালে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। মঙ্গলবার এলাকাবাসীর কাছে বনের ভেতর লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশেল উপস্থিতিতে তার ভাইকে শনাক্ত করেন।

শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার জানান, খবর পেয়ে টেংরা আকাশি বনের ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলায় কাপড়ের রশি পেঁচানো রয়েছে। শ^াসরোধ করে হত্যার পর অটোরিক্সা ছিনতাই করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET