, , ,

শিরোনামঃ-




ছানা ফুটেছে মদনটাকের ডেরায়

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২০ ২০২১, ২০:০৪ | 994 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

একসময় দেশের সব এলাকায় মদনটাক পাখির দেখা মিললেও কালের বিবর্তনে এখন এই পাখি মহাবিপন্নের তালিকায়। তবে সাফারী পার্ক প্রতিষ্ঠালগ্নে দেশের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি মদনটাক উদ্ধার করে আনা হয়েছিল। আর সেখান থেকেই ছানার জন্ম হওয়ায় আশার সঞ্চার হয়েছে মদনটাক পাখি ঘিরে। গত মঙ্গলবার একটি, শুক্রবার একটি সাফারী পার্কের মদনটাকের ডেরায় দুটি ছানা ফুটেছে। নতুন ছানা নিয়ে মদন টাকের বর্তমান সংখ্যা নয়টিকে পৌছলো। এর আগে বিগত ২০১৭সালের ডিসেম্বরে তিনটি মদনটাকের ছানার জন্ম হয়েছিল।
সাফারী পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার (বন্যপ্রাণী পরিদর্শক) আনিছুর রহমান বলেন, এ পাখি সাধারনত বড় বিলের কাছে, নদীর মোহনায় বসবাস করে থাকে। তবে  আমাদের দেশ ছাড়াও সারা বিশ্বে দেখা মেলা ভার। স্থানীয় ভাবে অনেকেই মদনটাক পাখিকে হারগিলাও বলে থাকে। মদনটাক প্রধানত জলচর পাখি হিসেবে পরিচিত। এরা সিকোনিডাই পরিবারভূক্ত বিধায় এ গনের অন্যান্য প্রজাতির ন্যায় এরও নগ্ন ঘ্ড় এবং মাথা রয়েছে। মাছ, ব্যাঙ, সরীসৃপ এবং অন্যান্য মেরুদন্ডী প্রাণী ভক্ষণ করে থাকে। প্রজনন মৌসুম ব্যতিত একাকী নিভৃতচারী পাখি হিসেবে এরা পরিচিত। ফেক্রয়ারী থেকে মে পর্যন্ত এরা বাসা বাঁধে। ডালপালা দিয়ে তৈরী বাসায় স্ত্রী মদনটাক ৩-৪টি পর্যন্ত ডিম দেয়। ২৮/৩০দিন পর ডিম থেকে ছানার জন্ম হয়। এরা তেমন কোন আওয়াজ করে না। এদের ওজন হয় ৫/৭কেজি পর্যন্ত।
তিনি আরো বলেন, মদনটাকের মূল অস্তিত্ব দক্ষিন এশিয়া জুড়েই। আমাদের দেশে বিলুপ্ত হয়ে গেলেও সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে মাঝে মধ্যে এর দেখা মেলে। ইতিমধ্যেই সিঙ্গাপুর ও চীন থেকে এরা বিলুপ্ত হয়ে গেছে।
সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, আমাদের দেশে জলবায়ু পরিবর্তন,বসবাসের জায়গা নষ্ট, ফুড চেইনে প্রতিবন্ধকতা তৈরী হওয়ায় মদনটাকের অস্তিত্ব আজ মহাবিপন্নের তালিকায়। তবে আমাদের সাফারী পার্কের মদনটাকের ডেরায় তাদের বসবাসের প্রাকৃতিক পরিবেশ তৈরী করায় ছানার জন্ম হচ্ছে। বিষয়টি নিয়ে সবার মধ্যেই আশার সঞ্চার হচ্ছে।
সাফারী পার্কে মদনটাকের ডেরায় এ মৌসুমে একটি স্ত্রী মদনটাক তিনটি ডিম দিয়েছিল তা থেকে দুটি ছানার জন্ম হয়েছে। আমাদের আশা আরো একটি ছানার জন্ম হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET