, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ইতিহাস ঐতিহ্য
  • দিনাজপুর শিক্ষা বোর্ডে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা’র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পালন




দিনাজপুর শিক্ষা বোর্ডে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা’র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পালন

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২১, ১১:০৬ | 970 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২৬ মার্চ মহান স্বাধীনতা’র সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস-২০২১ উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।
দিনাজপুর জেলা প্রশাসক এর কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু বক্কর সিদ্দিক এর নেতৃত্বে অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সকাল সাড়ে ৯টায় শিক্ষা বোর্ড প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সকাল ১০টায় বোর্ডের হল রুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর আয়োজনে এবং দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সহযোগিতায় আলোচনা সভা ও স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বোর্ডের হল রুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর আয়োজনে এবং দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সহযোগিতায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন বোর্ডের সচিব মোহাম্মদ আমিনুল হক সরকার, কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ ফারাজ উদ্দিন তালুকদার, বিদ্যালয় পরিদর্শক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, উপ-সচিব ড. মোঃ আব্দুর রাজ্জাক, উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ আলতাফ হোসেন, দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মাসুদ আলম, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী সহ বোর্রে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET