ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে । ৬ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলার ধর্মগড় ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন কাজ সম্পন্ন হয় ।
জানা গেছে মশালডাঙ্গী গ্রামের মৃত গেন্ডেলা সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন (৭৫) ফজরের নামাজের পর হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে ।মৃৃত্যুকালে তিনি ২ স্ত্রী ৫ ছেলে ৫ মেয়ে রেখে মারা যায়।
এসময় নিহত বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা , বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও রাণীশংকৈল থানা পুলিশ । তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা এবং রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ।
Please follow and like us:









