করোনাভাইরাসের প্রকোপ কমাতে সর্বসাধারণের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে সরকার। এই নিয়ম কার্যকর করতে গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় পথচারীদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে। অভিযানের সময় মাস্ক না পরায় পথচারী ও মাওনা চৌরাস্তার বিভিন্ন শপিংমল ও বিপনীবিতানে ২৪টি মামলায় ৫১০০ টাকা জরিমানা আদায় করা হয় । নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









