, , ,

শিরোনামঃ-




বেনাপোল স্থলবন্দরে মে দিবসে কার্যক্রম বন্ধ

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০১ ২০২১, ১৮:৫৪ | 917 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহান মে দিবস উপলক্ষে শনিবার (১ মে) বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে১৪ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে দূতাবাস থেকে ছাড়পত্র নিয়ে আটকে পড়া পাসপোর্ট যাত্রীদের নিজ নিজ দেশে ফিরতে পারবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, মে দিবসে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এ বন্ধের মধ্যে বন্দরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য বন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (২ মে) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, মে দিবসে আমদানি-রফতানি বন্ধ থাকলেও শর্ত মেনে দুই দেশের মধ্যে নিষেধাজ্ঞার আগে যারা ভারত গমন করেছিলেন তারা দেশে ফিরছেন। তবে ২৬ এপ্রিল থেকে এ পথে নতুন করে পাসপোর্ট যাত্রী যাতায়াত দুই সপ্তাহের জন্য বন্ধ রয়েছে।

জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৫০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়ে থাকে। ভারতে রফতানি হয় ১৫০ ট্রাক বিভিন্ন পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ২০ থেকে ৪০ কোটি টাকা পর্যন্ত।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET