৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • ঝিনাইদহে ১ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ




ঝিনাইদহে ১ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ

মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৫ ২০২১, ২০:০৭ | 908 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বুধবার সকালে সদর উপজেলার মধুহাটি ও গান্না ইউনিয়নে ১ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার বিতরণ করা হয়। এ উপলক্ষে সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। সাধুহাটি ইউনিয়ন চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন। অপরদিকে গান্না ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা। সেখানেও উপস্থিত ছিলেন সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন। আলোচনা সভা শেষে, ২ ইউনিয়নের ১ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ৫’শ টাকা করে বিতরণ করা হয়। করোনাকালে প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার পেয়ে খুশি হতদরিদ্ররা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET