, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • আঁঠারমাইলে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোড়লকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন




আঁঠারমাইলে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোড়লকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মে ০৯ ২০২১, ১৫:৫০ | 925 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আঁঠারমাইলের মাগুরাঘোনায় বীর মুক্তিযোদ্ধা একেএম আতিয়ার রহমান মোড়লকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, জেলা ডিপুটি কমান্ডার আতিয়ার রহমান মোড়ল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম, আবুল কালাম মহিউদ্দীন ও এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উল্লেখ্য গত শনিবার দুপুরের দিকে মরহুম বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান নিজ বাসভবনের দোতলার ছাদে আবর্জনা পরিষ্কার করার সময় নিজের অসাবধানতা বশতঃ পা পিছলে পড়ে ইন্তেকাল করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET