, , ,

শিরোনামঃ-




যশোরে এক দিনে করোনা শনাক্তের রেকর্ড, মৃত্যু ৪

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুন ১৮ ২০২১, ১৬:১৬ | 894 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন। এর মধ্যে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে করোনায় একজন, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে দুজন এবং কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ডেডিকেটেড ইউনিটে করোনায় একজন মারা গেছেন।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে এ হাসপাতালে ভর্তি রয়েছেন ১০৮ জন। এর মধ্যে ৮৫ শয্যার করোনা ডেডিকেটেড ইউনিটে করোনা সংক্রমিত হয়ে ৮৪ জন এবং ১৯ শয্যার আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ২৪ জন ভর্তি রয়েছেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনজন চিকিৎসাধীন।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আরিফ আহম্মেদ বলেন, আগামী দুই মাসের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দিতে সাজেদা ফাউন্ডেশন কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়েছে। শনিবার থেকে প্রতিষ্ঠানটি এ হাসপাতালের করোনা চিকিৎসাসেবা পরিচালনা করবে।

জেলার করোনার শনাক্তের ঊর্ধ্বগতি রুখতে যশোর, নওয়াপাড়া ও ঝিকরগাছা পৌর এলাকা এবং শার্শা সদর সদর ইউনিয়ন, বেনাপোল বাজার এবং যশোর সদর উপজেলার চাঁচড়া, আবরপুর, উপশহর ও নোয়াপাড়া ইউনিয়নে ২৩ জুন মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET