গাজীপুরের শ্রীপুরে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ৮ জুলাই) উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত কলেজ ছাত্র শাকিল (১৯) বাঁশবাড়ি এলাকার হেকমত আলীর ছেলে। সে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী।
স্বজনরা জানায়,গতকাল রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায়। অনেক বেলা হলেও ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।
মাওনা চকপাড়া অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জাফর মোল্লা জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারণে সে আত্মহত্যা করেছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে ।









