যশোরের কেশবপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক সফল প্রেসিডেন্ট হুসেইম মোহাম্মদ এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল বুধবার সকালে স্বাস্থ্য বিধি মেনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর জাতীয় পার্টির সভাপতি বিশ্বাস মনিরুজ্জামান মনুর সভাপতিত্বে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান হাবিব। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









