, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ফুলবাড়ীতে জমিতে কিটনাশক ছিটাতে গিয়ে কৃষকের মৃত্যু




ফুলবাড়ীতে জমিতে কিটনাশক ছিটাতে গিয়ে কৃষকের মৃত্যু

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৭ ২০২১, ১৭:৩২ | 905 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের জমিতে কিটনাশক ছিটাতে গিয়ে বিষক্রিয়ায় মকছেদুর রহমান (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় পৌর শহরের স্বজনপুকুর এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত কৃষক ফুলবাড়ী পৌর শহরের স্বজনপুকুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিন এর ছেলে।
নিহতের ভাবী জেবুন নেছাসহ পরিবারের সদস্যরা জানান, নিহত কৃষক মকছেদুর রহমান বেলা ১২টার দিকে নিজ বাড়ীর পাশের জমিতে কিটনাশক ছিটানোর সময় হঠাৎ মাথা ঘুরে জমিতে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে চিৎকার করলে বাড়ীর লোকজন এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিটনাশক ছিটানোর সময় বিষক্রিয়ির তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পরিবারের লোকজন। এদিকে এই মর্মান্তিক ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোছাঃ চামেলী বেগম বলেন,জমিতে কিটনাশক ছিটানোর সময় রোদের তাপে অত্যন্ত গরমে স্ট্রোক করতে পারে বলে ধারণা করছেন তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET