, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • কুষ্টিয়ায় গলাকেটে ৫ বছরের শিশু কন্যাকে হত্যা, আটক-২




কুষ্টিয়ায় গলাকেটে ৫ বছরের শিশু কন্যাকে হত্যা, আটক-২

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : আগস্ট ১২ ২০২১, ১৬:৩৮ | 933 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ার মিরপুরে জান্নাতুল ফেরদৌস নামের পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ আগষ্ট) রাত সাড়ে ৯ টার দিকে মিরপুর উপজলোর মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা লাশ পুলিশ উদ্ধার করে।
জান্নাতুল ফেরদৌস মিরপুর উপজলোর মশান শাহপাড়া এলাকার জাহিদুল ইসলামের কন্যা। জাহিদুল ইসলাম কুষ্টিয়ার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার। তাঁর দুই কন্যা সন্তানের মধ্যে নিহত জান্নাতুল ফেরদৌস বড় ছিল।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বুধবার বিকেল থেকে জান্নাতুল ফেরদৌস নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজির পর বুধবার রাত সাড়ে ৯ টার দিকে মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়।

ঘটনার পর পুলিশ ইতোমধ্যে নিহত জান্নাতুল ফেরদৌসের ফুফু জহুরা খাতুন ও ফুফা আনিরুল হোসেনকে আটক করেছে। হত্যাকান্ডের বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানান ওসি গোলাম মোস্তফা। তবে নিহত ওই শিশুর প্রতিবেশী এবং পুলিশের একটি সূত্র জানায়, পারিবারিক বিরোধের জের ধরে প্রতিবেশী আপন ফুফু জহুরা খাতুন শিশুটিকে তার ঘরের মধ্যে ধারালো বটি দিয়ে হত্যা পর সন্ধ্যার দিকে একটি ব্যাগের মধ্যে করে মৃতদেহটি বাড়ি থেকে এক-দেড়শো মিটার দূরে ক্যানেলের ধারে রেখে আসেন। পুলিশ জহুরা খাতুনের ঘর থেকে ব্যাগের মধ্যে রাখা রক্তাক্ত বটি উদ্ধার করেছে বলে জানা গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET