স্বেচ্ছাসেবী সংগঠন প্রাণের বাগেরহাট নিরলস পরিশ্রম করে চলছে বাগেরহাটের অসহায় মানুষের সেবায়। বাগেরহাটের কয়েকজন তরুণের প্রচেষ্টায় তৈরি প্রাণের বাগেরহাট মূলত ফেসবুক গ্রুপের মাধ্যমে তাদের যাত্রা শুরু করে। দেশ-বিদেশের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ যুক্ত হয় এই গ্রুপে। গ্রুপে বিভিন্ন তথ্য ও সেবা দিয়ে দিনরাত পরিশ্রম করছে প্রাণের বাগেরহাট গ্রুপের এডমিন প্যানেলের সদস্যরা। বর্তমানে সারা বিশ্ব থেকে এই গ্রুপে যুক্ত আছে ১ লক্ষ ১০ হাজারের মতো সদস্য। বর্তমান করোনাকালীন সময়ে ঘরে থাকা প্রায় ৪ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে প্রাণের বাগেরহাট। কল করা মাত্র অক্সিজেন সেবা পৌঁছে দিচ্ছে শ্বাস-প্রশ্বাসে কষ্ট পাওয়া করোনায় আক্রান্তদের নিকট। বাগেরহাটের দেশে বিদেশে অবস্থান করা বিভিন্ন শ্রেণী ও পেশার সচ্ছল মানুষের আর্থিক অনুদানে চলমান সহায়তা ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে। প্রশংসায় ভাসছে প্রাণের বাগেরহাটের এডমিন প্যানেলের সদস্যরা।
স্বেচ্ছাসেবী সংগঠন প্রাণের বাগেরহাটের চীফ এডমিন শাওন পারভেজ জানান, মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রাণের বাগেরহাট গ্রুপ তৈরি করে পথ চলা শুরু। বর্তমান করোনা কালীন সময়ে বাগেরহাট বাসীকে সাথে নিয়ে এই লকডাউনের মধ্যে ৩ হাজার ৬ শত ৫০ টি পরিবারের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছে প্রাণের বাগেরহাট। ২ শত ৫০ জন শিশুকে পুষ্টিকর খাবার দেওয়া হয়েছে। করণায় আক্রান্ত কিংবা শ্বাসকষ্টে সমস্যা এমন রোগীদের কাছে অক্সিজেন পৌঁছে দেয়া হচ্ছে। বেশি আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করছে প্রাণের বাগেরহাটের এডমিন প্যানেলের সদস্যরা। প্রাণের বাগেরহাট গ্রুপটিকে সার্বিকভাবে যারা সহায়তা করছেন সকলকে ধন্যবাদ জানান এই চীফ এডমিন।
Please follow and like us:









