, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ইতিহাস ঐতিহ্য
  • জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করলেন বরেণ্য শ্রমিক নেতা সরদার আমজাদ হোসেন




জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করলেন বরেণ্য শ্রমিক নেতা সরদার আমজাদ হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : আগস্ট ১৪ ২০২১, ১৩:৪৭ | 922 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এ দিনটি বাংগালী জাতির জন্য একটি শোকাবহ দিন। দিনটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক স্মৃতিচারণ করলেন দেশের বরেণ্য শ্রমিক নেতা সরদার আমজাদ হোসেন ভূঁইয়া। তিনি বর্তমানে জাতীয় শ্রমিক লীগ বরপা আঞ্চলিক কমিটির ৬ নং ওয়ার্ড কমিটির সভাপতি। এ ছাড়াও তিনি ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাস এর রুপগন্জ উপজেলার সভাপতি ও পাট, সুতা ও বস্র রক্ষা কমিটির রুপগন্জ উপজেলায় যুগ্ন আহবায়ক।
স্মৃতিচারন করতে গিয়ে সরদার আমজাদ হোসেন ভূঁইয়া বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শ্রমিক বান্ধব একজন মানবিক নেতা। তিনি সব সময় শ্রমিকদের কল্যানে কাজ করে গেছেন।
তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু একটি শ্রমিক সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় ভুলতা- গাউছিয়া এলাকায় ৩ মিনিটের যাত্রা বিরতি করে পথসভায় ভাষন দেন। ভাষন শেষে সরদার আমজাদ হোসেনকে সফর সংগী করে নরসিংদী নিয়ে যান। ঐ সময়ের স্মৃতিচারন করতে গিয়ে সরদার আমজাদ হোসেন বলেন, বঙ্গবন্ধু কোমল হৃদয়ের মানুষ, তিনি সাধারণ মানুষকে সব সময় ভালবাসতেন।
সরদার আমজাদ হোসেন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপদগামীদের হাতে নিহত হন বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যরা। সেই দিন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা বিদেশে থাকায় প্রানে বেঁচে যান।
সরদার আমজাদ হোসেন বলেন, শোষিত মানুষকে বাঁচাতে তিনি দেশ স্বাধীন করেছিলেন। কিন্তু স্বাধীনতা বিরোধীরা তাকে স্বাধীনতার সুফল ভোগ করতে দেয়নি।
নতুন প্রজন্মের জন্য সরদার আমজাদ হোসেন বলেন, সকলকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে দেশ সেবায় অংশগ্রহণ করতে হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার দীর্ঘায়ু কামনা করেন।
সরদার আমজাদ হোসেন স্মৃতিচারণ শেষে সমসাময়িক বিষয় নিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় সাহসীকতার পরিচয় দিয়েছেন। এখন আমাদের নিজেদের সচেতন হতে হবে। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET