গাজীপুরের শ্রীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬-তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রোববার সকাল সাড়ে দশটায় শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। শ্রীপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কবির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, আমি কাঁদতে চাই না আমি পিতা হত্যার বিচার চাইতে এসেছি । কি অপরাধ ছিল তাদের, তাদের অপরাধ ছিল ভাঙ্গালী জাতীকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীনতা এনে দেওয়া। তিনি দাবি করেন একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার বিচার করা, তাহলেই বাঙ্গালি জাতি হবে কলঙ্ক মুক্ত । এ সময় আরো বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আনিছুর রহমান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, বীর মুক্তি যোদ্ধা সিরাজুল ইসলাম, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রনয় ভুষণ দাস, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য মাসুদ আলম ভাঙ্গি, শ্রীপুর পৌর যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াসিম প্রমুখ। পরে দলিত হরিজন অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির চেক প্রদান, যুব ঋন বিতরণ ও ঢেউটিন প্রদান করা হয়।
Please follow and like us:









