, , ,

শিরোনামঃ-




গুইমারাতে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২১, ১৭:৩০ | 959 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে,
গৃহীত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে,যথাযথ মর্যাদা ও
ভাবগাম্ভীর্যে এবং বিন¤্র শ্রদ্ধা আর ভালবাসার মধ্যদিয়ে হাজার বছরের
শ্রেষ্ঠ বাঙ্গালি,স্বাধীন বাংলাদেশের স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধ শেখ
মুজিবুর রহমানের ৪৬তম শহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে
গুইমারা উপজেলা প্রশাসন,আওয়ামীলীসহ গুইমারাবাসী।
দিবসটি উপলক্ষে গুইমারা উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগ,বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসুচী পালন
করেছে।
রবিবার(১৫আগষ্ট)সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী,আধা-সরকারী,স্বায়ত্ব
শাসিত অফিস ভবন,শিক্ষা প্রতিষ্ঠান,বেসরকারী  প্রতিষ্ঠান/অফিস ভবন সমুহে
অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়।সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসারের
কার্যালয়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমনের প্রতিকৃতিতে
উপজেলা প্রশাসনের পক্ষথেকে পুষ্পস্তবক অর্পন,বঙ্গবন্ধুর উপর
প্রামাণ্যচিত্র প্রদর্শন,সাংস্কৃতি অনুষ্ঠান,যুব ঋণ বিতরণ,পুরস্কার বিতরণ
এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হল রুমে আলোচনা সভা ও দোয়া
মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমদের সভাপতিত্বে
অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান
উশ্যেপ্রু মারমা,গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মো: মিজানুর রহমান,মহিলা
ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,গুইমারা সরকারী কলেজের অধ্যক্ষ্য মো:
নাজিম উদ্দীন,হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী,সিন্দুকছড়ি ইউপি
চেয়ারম্যান রেদাক মারমা,গুইমারা সরকারী মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত
প্রধান শিক্ষক বাবুল হোসেনসহ বিভাগীয়
কর্মকর্তা,জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,শিক্ষকসহ স্থানীয় গনমাধ্যম
কর্মীবৃন্দ।
অপরদিকে সুর্যোদয়ের সাথে সাথে দলীয় অফিসে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোল  ও
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন
করেন,গুইমারা উপজেলা আওয়ামালীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পরে যথাযথ
স্বাস্থ্যবিধি মেনে দলীয় অফিসে আলোচনা সভা,দোয়া মাহফিল অনুষ্ঠিত
হয়।গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদ
সদস্য মেমং মারমার সভাপতিত্বে দলীয় অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান
অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি কংজরী চৌধুরী।অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু
তাহের,রস্তম তালুকদার,উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল,ছাত্রলীগ সভাপতি
আনন্দ সোমসহ উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত
ছিলেন।
এছাড়া ইসলামিক ফাউন্ডেশন সকল দপ্তরে সামাজিক দুরত্ব স্বাস্থ্যবিধি অনুসরণ
করে পবিত্র কোরআন তেলাওয়াত,হামদ-নাত,আলোচনা ও দোয়া মাহফিল,ভার্চুয়াল
প্লাটফর্ম ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানসমুহে আলোচনা সভা,কবিতা পাট,রচনা
ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা,চিত্র প্রদর্শনী,হামদ-নাত প্রতিযোগিতা এবং দোয়া
মাহফিল অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET