, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে অর্ধগলিত লাশ উদ্ধার

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৩ ২০২১, ১৪:৫০ | 903 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারীতে ঘরের দরজা ভেঙ্গে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে আটোয়ারী থানা পুলিশ ও সিআইডি’র ক্রাইম স্কিন দলের সদস্যরা। জানাগেছে, রোববার (২২ আগস্ট) বিকেলে উপজেলার ফকিরগঞ্জ বাজার এলাকার ডিগ্রী কলেজ রোড সংলগ্ন মোঃ জাহের আলীর বাসার ঘরের দরজা ভেঙ্গে তার ভাড়াটিয়া মোঃ ইয়াছিন জাহিদ চৌধুরীর(৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ইয়াছিন জাহিদ চৌধুরী দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের রুস্তম আলী চৌধুরীর পুত্র। জানা যায় , আটোয়ারীতে এসে গত বছরের ৩ জুলাই জাহের আলীর বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। একসময় জাহিদ চৌধুরী ঢাকায় চাকুরী করতেন । চাকুরী ছেড়ে দিয়ে পরিবার ছাড়া একাই আটোয়ারীতে বসবাস করছিলেন। তার দুই ভাই বিদেশে থাকে। তাদের পাঠানো টাকা দিয়ে তিনি চলেন। রোববার (২২ আগস্ট) ইয়াছিন জাহিদ চৌধুরীর কক্ষ হতে পচা দুর্গন্ধ আশপাশে ছড়িয়ে পড়লে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন দ্রুত সিআইডি’র ক্রাইম স্কিন দলের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন বলেন, কয়েকদিন আগে মারা গেছে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। ময়না তদন্তের রিপোর্টের পর পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET