, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১১ ২০২১, ২২:২০ | 866 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় এক পথচারী নিহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারী সোহেল কাঁইয়া (৪০) উপজেলার বরমী ইউনিয়নের গোলাঘাট এলাকার নাছির কাঁইয়ার ছেলে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন জানান, মহাসড়কের পাশ দিয়ে ঐ ব্যাক্তি হেটে যাচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি খালি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঐ ব্যাক্তির গায়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় কাভার্ডভ্যানটিকে জব্দ করলেও চালক পালিয়ে যায়। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হযেছে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET