, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮ ২০২১, ১৬:৪০ | 851 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে শ্রীপুর পৌরসভার আসপাড়া নামক এলাকার পলক সিএনজি ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।

নিহত যুবক উপজেলার ইন্দ্রবপুর গ্রামের আঃ রাজ্জাকের ছেলে। আটককৃত ট্রাকচালক মিনহাজ ময়মনসিংহের নান্দাইল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন জানান, নিহত জহিরুল মোটর সাইকেল যোগে বাড়ী ফিরছিলেন । এ সময় একটি বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হলে মোটরসাইকেল হতে ছিটকে মহাসড়কে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বালুবাহী ট্রাকটি জব্দ এবং চালকে আটক করা হয়েছে। এ দুর্ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET