, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মমতাজ উদ্দিনের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক




পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মমতাজ উদ্দিনের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০২১, ২১:৩৪ | 854 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার ঐতিহ্যবাহী পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন-এর ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৮ অক্টোবর) ভোর ৫টায় পলাশবাড়ী পৌরশহরের জামালপুর গ্রামের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল অসুস্থতায় ভুগছিলেন।
পলাশবাড়ী পৌরশহরের আমবাড়ী গ্রামের মরহুম মেনহাজ উদ্দিনের প্রথম ছেলে মমতাজ উদ্দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, পুত্রবধু, জামাতা, বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, সহকর্মী ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদজুম্মা পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লীর অংশগ্রহণে প্রথম জানাজা এবং গ্রামের বাড়ী আমবাড়ীতে বাদ আছর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা করা হয়।
তাঁর মৃত্যুতে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার এবং এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. কামরুজ্জামান নয়ন, পৌর মেয়র গোলাম সরোয়ার বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ছাড়াও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পৃথক বিবৃতি প্রদান করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET