ইউপি নির্বাচনে মনোনয়নের জের ধরে গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৩ অক্টোবর) বিকেলে মাওনা ইউনিয়নের চকপাড়া মেডিকেল মোড়ে স্থানীয়দের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জেড আই জালালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ২নং ইউপি সদস্য আমিনুল ইসলাম, ৩নং ইউপি সদস্য শহিদ উল্লাহ সরকার, মতিউর রহমান, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম, কাজিমউদ্দিন আহমেদ, আবু সায়েম প্রমুখ।
মাওনা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধ জেডআই জালাল বলেন, বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিক নিয়ে তিনি জয়লাভ করে বর্তমানে এলাকায় খুবই জনপ্রিয়। অথচ তাকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত শুরু হয়েছে। অপপ্রচার চালানো হচ্ছে। এমন নেক্কারজনক ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ প্রতিবাদ করেছেন।
মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন বলেন, তিনি বিগত নির্বাচনে নৌকা প্রতিকের সমর্থনে জয়লাভ করে দায়িত্বপালন করছেন। সম্প্রতি তার প্রতিদ্বন্ধি বিএনপি জামায়াতের অনুসারীরা বিভিন্নভাবে তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তাকে কোনভাবে হেয় করতে না পেরে আসন্ন নির্বাচনে তার দলীয় মনোনয়ন প্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরী করতে অপপ্রচারের পথ বেছে নিয়েছেন।









