ডুমুরিয়ার কুলটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও কুলটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কোমল কান্তি রায় (৬০) পরলোক গমন করেছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে স্ত্রী, পুত্র, কন্যা ও নাতি নাতনি সহ অসংখ্য গুগগ্রাহী রেখে গেছেন। কোমল স্যারের মৃত্যুর সংবাদে শত শত ছাত্রছাত্রী, শিক্ষক কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এক নজর দেখার জন্য তার বাসভবনে সমবেত হয় এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। রবিবার সকাল দশটায় কৈয়া-বাদুরগাছা মঠ-শ্মশানে বিদেহী আত্মার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
Please follow and like us:









