, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • রানীশংকৈলে কোচ সিএনজি সংঘর্ষে নিহত-১ আহত – ১ ।




রানীশংকৈলে কোচ সিএনজি সংঘর্ষে নিহত-১ আহত – ১ ।

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০২১, ২০:৫৭ | 973 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল- পীরগঞ্জ পাকা সড়কে বুধবার ৮ ডিসেম্বর সকাল ৭ টার দিকে একটি কোচ(নাম জানা যায়নি) ও একটি সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ মহিলা নিহত ও ১ ব্যক্তি আহত হয়েছেন ।
জানা গেছে যাত্রীবাহী ঐ কোচটি ঢাকা থেকে রানীশংকৈল আসছিল এবং সিএনজিটি পীরগঞ্জ যাচ্ছিল । পথিমধ্যে আব্দুর রহিম ফিলিং স্টেশনের কাছে তাদের মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী হরিপুর উপজেলার বকুয়া বটতলা গ্রামের হাসান আলীর স্ত্রী সাফেদা বেগম (৪৫) নিহত হন । অপরদিকে রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মৃত রমেশ চন্দ্রের ছেলে নবীন চন্দ্র (৪৫) গুরুতর আহত হন । তাকে রানীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
রানীশংকৈল থানার এসআই খাজিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET