, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বালতির পানিতে চুবিয়ে শিশু জুবায়েরকে হত্যা করে মা




বালতির পানিতে চুবিয়ে শিশু জুবায়েরকে হত্যা করে মা

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০২১, ১৯:১৭ | 937 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বালতির পানিতে চুবিয়ে সাড়ে তিন মাস বয়সের শিশুপুত্রকে হত্যা করেছে গর্ভধারীনি মা ছালেহা বেগম কলি। পরিবারের সদস্যরা তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবী করলেও ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন তিন সন্তানের জননী ছালেহা বেগম কলি।

ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত বারোটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামে। রবিবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

পরিবারের স্বজনদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, ওই গ্রামের গরুর ফার্মের ব্যবসায়ী সাগির হোসেন তালুকদারের স্ত্রী ছালেহা বেগম কলি ও তার সাড়ে তিন মাস বয়সের শিশু পুত্র জুবায়ের তালুকদারকে শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটার পর থেকে ঘরে পাওয়া যাচ্ছিলোনা। অনেক খোঁজাখুজির পর রাত বারোটার দিকে পরিবারের সদস্যরা গোয়াল ঘরের পাশে বালতির পানির মধ্যে শিশু জুবায়েরকে চুবিয়ে ধরা অবস্থায় ছালেহাকে দেখতে পায়। তাৎক্ষনিক স্বজনরা শিশুটিকে উদ্ধার করতে এগিয়ে আসলে ছালেহা দৌড়ে পালিয়ে যায়। পরে স্বজনরা মৃত অবস্থায় শিশু জুবায়েরকে বালতির পানির মধ্য থেকে উদ্ধার করে।

নিহত শিশুর বাবা সাগির হোসেন তালুকদার বলেন, তার তৃতীয় পুত্রের (জুবায়ের) জন্মের পর থেকেই স্ত্রী ছালেহা মানসিক ভারসাম্যহীন হয়ে পরে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET