, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে বিদ্যুৎপৃষ্ঠে রংমিস্ত্রী নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২২, ১২:৫৩ | 1490 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবন রং করার সময় বিদ্যুৎপৃষ্টে এক রং মিস্ত্রী মারা গেছেন। ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

শনিবার (১জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার একে মেমোরিয়াল হাসপাতালের উত্তর পাশে নিজাম উদ্দিনের বহুতল ভবনে এ ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া (৪২) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার একে মেমোরিয়াল হাসপাতালের উত্তর পাশে মৃত নিজাম উদ্দিনের তিন ছেলে আমিনুল, আজিজুল ও নুরুল ইসলামের মালিকানাধীন ভবনে তিনতলায় রং করার সময় পাশের বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন তারে তার মাথা লেগে মারা যায়। সেখানেই প্রায় ঘন্টাখানেক ঝুলে থাকার পর শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে রঁশি দিয়ে বেঁধে মরদেহ নামিয়ে এনে শ্রীপুর থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইফতেখায়রুল হাসান রায়হান চৌধুরী বলেন, বিদ্যুপৃষ্টে রং মিস্ত্রি মারা যাওয়ার খবরে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। বিদ্যুতের তার থেকে ভবনের দুরত্ব দেড় থেকে দুই ফুট। রংয়ের কাজ করার সময় অসাবধানতা বশত এ দুর্ঘটনা ঘটেছে।

তবে কাজের সময় নিরাপত্তা বজায় রেখে বা ঝুঁকি বিবেচনায় ওই স্থানে কাজ না করালে এ দুর্ঘটনা ঘটতো না।

শ্রীপুর থানার উপ—পরিদর্শক (এসআই) রিপন আলী খান বলেন, মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET