২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় কৃষকদের উদ্বুদ্ধকরণ ভ্রমণ

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২২, ১৯:৪৭ | 891 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে  কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি যশোর জেলার কেশবপুর, মনিরামপুর ও ঝিকর গাছার গদখালীতে বিভিন্ন কন্দল ফসল ক্ষেত পরিদর্শন এবং সংশ্লিষ্ট ফসল উৎপাদনকারি কৃষকের সাথে এ অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে প্রথমে মনিরামপুরের মশ্বিন নগর  ইউনিয়নের হায়াতপুর ব্লকের কৃষক সিরাজুল ইসলামের মেটে আলু চাষ, মশ্বিমনগর ব্লকের কৃষক আবুল কালামের টমেটো ও করোলা ক্ষেত, ঝিকরগাছা থানার গদখালী এলাকায় বিভিন্ন জাতের ফুল চাষ পরিদর্শন করা হয়। শেষে মনিরামপুর গুরুচাঁদ খেয়াঘাটে নির্মিত বঙ্গবন্ধু ভাসমান সেতু পরিদর্শন করা হয়।

ভ্রমনে আরো সাথে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন, উপসহকারি কৃষি কর্মকর্তা আশুতোষ দাস, সঞ্জয় দেবনাথ ও ওয়াশিংটন গোলদার, জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক আবু হানিফ মোড়ল, নিউটন মন্ডল, নমিতা মল্লিক সহ ৩০ জন কৃষক ভ্রমনে অংশ গ্রহন করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET