, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ইতিহাস ঐতিহ্য
  • শীতের সুস্বাদু চিতই পিঠা বিক্রয় করে সংসার চালান সিদ্দিকুর ও জরিনা দম্পতি




শীতের সুস্বাদু চিতই পিঠা বিক্রয় করে সংসার চালান সিদ্দিকুর ও জরিনা দম্পতি

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৬ ২০২২, ১৮:৫৪ | 1015 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পিঠা! নামটি শুনলেই জিভে জল চলে আসে শিশু থেকে বৃদ্ধ সকলের। পিঠা প্রিয় না, এমন মানুষের জুরি মেলা ভার। বিশেষ করে গ্রাম বাংলায় পিঠার কদর অনেক বেশি। শীতকাল আসলেই যেন গ্রাম থেকে শহরে চলে হরেক রকমের পিঠা খাওয়ার উৎসব। এসময় গ্রামের বিভিন্ন মহল্লায় পিঠার পসরা সাজিয়ে বসেন পিঠা বিক্রতারা। আর সেই পিঠার স্বাদ নিতে পিঠার দোকানে ভীড় জমান পিঠা প্রেমিরা। গ্রাম বাংলা ছাড়িয়ে এখন পিঠার ঐতিহ্য শহরকেও গ্রাস করেছে।

তেমনি দীর্ঘ ৩৫ বছর যাবত বেনাপোল রেলস্টেশন এলাকায় সুস্বাদু চিতই পিঠা বিক্রি করছেন সিদ্দিকুর রহমান ও জরিনা দম্পতি। চিতই পিঠা যার হরেক নাম, কেউ আবার বলে কাস্তে পোড়া পিঠা, আবার কেউবা বলে চারখোলা পিঠা। যে যা-ই বলুক না কেন সিদ্দিকুর ও জরিনা দম্পতির এ পিঠার খ্যাতি যেন এলাকা জুড়া। শার্শা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে তাদের পিঠার স্বাদ নিতে সন্ধ্যা থেকে রাত অবধি তাদের দোকানে ভীড় জমান পিঠা প্রেমিরা। নিজেদের আনমনে খেয়ে যান এই দম্পতির তৈরি চিতই পিঠা।

কথায় হয় এই দম্পতির দোকানে পিঠা খেতে আসা পিঠা প্রেমি সাংবাদিক সোহাগের সাথে। তিনি বলেন, শীত আসলেই আমরা সিদ্দিকুর ও জরিনা দম্পতির এই পিঠার দোকানে পিঠা খেতে আসি। আহ! কি স্বাদ এ পিঠার। সরিষা ও ঝালের কাসন্দির সাথে এ পিঠা খেতে সত্যিই অনেক স্বাদের।

পিঠা খেতে আসা আরেক প্রেমি মাসুদ বলেন, সন্ধ্যা থেকে এ দোকানে মানুষের ঢল নামে। সিরিয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় পিঠা খাওয়ার জন্য। এই পিঠা হাতে পেলেই যেন মনের তৃপ্তি মেটে। প্রায় প্রায় এখানে বন্ধুদের সাথে নিয়ে পিঠা খেতে আসা হয়।

সিদ্দিকুর ও জরিনা দম্পতি বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে স্টেশন এলাকায় পিঠা বিক্রি করছি। আমাদের পিঠার স্বাদের কথা শুনে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে আমাদের দোকানে। আমরা চেষ্টা করি কাস্টমারকে সুস্বাদু পিঠা খাওয়ানোর।এ পিঠা বিক্রি করেই আমাদের সংসারও চলে। যতটুকু সম্ভব সকলের মনের তৃপ্তি অনুযায়ী পিঠা খাওয়ানোর চেষ্টা করে থাকি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET