, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন পুনরায় সভাপতি মুনীরউদ্দীন ও সাধারন সম্পাদক আমিনুল




দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন পুনরায় সভাপতি মুনীরউদ্দীন ও সাধারন সম্পাদক আমিনুল

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ০৬ ২০২২, ১৮:২৬ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই বুধবার দিনাজপুর সদরের রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ত্রি-বার্ষিক সম্মেলনের শুভ সুচনা করা হয়। এর পর বেলুন উড়িয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন উদ্বোধক দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম।

৪নং শেখপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মুনীরউদ্দীন-এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, নির্বাহী সদস্য আজগার আলী। এ ছাড়াও বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোঃ সাইফুদ্দিন আকতার, হাসেম আলী তালুকদার, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জহরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মাতলুবুল মামুন, প্রচার সম্পাদক আশরাফুল আলম, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ, এহসানুল এনাম সরকার প্রমুখ। এ ছাড়াও আওয়ামীলীগের অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রথম অধিবেশনে বর্তমান কমিটিকে বিলপ্ত ঘোষনা করে অনুষ্ঠানের উদ্বোধক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার। ২য় অধিবেশনে কোন প্রতিদ্বন্ডী না থাকায় পুনরায় শেখপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মুনীরউদ্দীন ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET