গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ৯ টা ১৫ মিনিটের সময় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুরারোগ্য ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েক মাস যাবৎ শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা ও ৩ পুত্র সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ গতকাল শুক্রবার দুপুর ২ টায় ভাদেশ্বর দক্ষিণ ভাগ শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন কাফন সম্পন্ন করা হয়।
মরহুমের মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গোলাপগঞ্জ- বিয়ানীবাজার বাজার ৬ আসনের সাংসদ, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির চৌধুরী শাফি এলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ,লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গঁ সংগঠনের নেতৃবৃন্দ।









