১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন ইঞ্জিনিয়ার মাসুদ রানা

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০২৫, ১৯:৩৪ | 701 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে আপোসহীন সংগ্রামী নেত্রী বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন বাগেরহাট -১ সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা। শনিবার (২৯ নভেম্বর) এক বার্তায় তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং পূর্ণ রোগমুক্তির জন্য দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান।

তিনি বলেন, স্বৈরাচারী পালাতক শেখ হাসিনার শাসনামলে বেশ কয়েকটি মিথ্যা মামলায় জড়িয়ে বেগম খালেদা জিয়াকে হয়রানি করেছে এবং কারাগারে পাঠিয়েছে। ক্যান্টনমেন্ট এলাকার বাড়ি থেকে জোরপূর্বক বের করে দিয়ে বাড়িটি ভেঙে দিয়েছে। বারবার উন্নত চিকিৎসার জন্য আবেদন করা হলেও তাকে চিকিৎসা দেওয়া হয়নি। তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি’র চেয়ারপারসন এবং সাবেক রাষ্ট্রপতির সহধর্মিনী হওয়া সত্ত্বেও তাকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে।

প্রেরিত বার্তায় ইঞ্জিনিয়ার মাসুদ রানা আরো বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে তাঁর ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল। তাঁর সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য অপরিহার্য। জাতীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও দৃঢ় অবস্থান দেশের জন্য এক উল্লেখযোগ্য অধ্যায়। দেশ ও দশের  স্বার্থে তার সুস্থতা জরুরি। সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নিকট আপোষীন নেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET