৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৮ ২০২৬, ১৯:৩৪ | 719 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রচারে অংশ নেওয়া নারী নেত্রী মিসেস মনিরা ইসলাম সংসদে প্রতিনিধিত্ব করতে চান। তিনি সংরক্ষিত নারী আসনের এমপি হতে চান। মনিরা ইসলাম বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার বিষয়ে আশাবাদী। তিনি মনে করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এ সুযোগ করে দিলে তিনি সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। মিসেস মনিরা ইসলাম বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামের সহধর্মিনী।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত। সাধারণ নির্বাচনের ফল গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এসব আসনের নির্বাচনের কাজ সম্পন্ন করতে হবে। অর্থাৎ চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন কমিশন (ইসি) এসব আসনের ভোট আয়োজন করবে। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ভোট দেবেন ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সদস্যরা। ইতিমধ্যে ইসি এই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

বাগেরহাটে অনেক নারীনেত্রী আশাবাদী হয়ে সংরক্ষিত নারী আসন পেতে তদবির ও লবিং চালিয়ে যাচ্ছেন। তুমুল প্রতিযোগিতা চলছে তাদের মধ্যে। সে দৌড়ে পিছিয়ে নেই মিসেস মনিরা ইসলাম। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন চাই। এ দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে। আমি প্রচণ্ড পরিশ্রম করতে পারি। আছে অভিজ্ঞতাও। নারী ও শিশুদের জন্য অনেক দিন ধরে কাজ করে আসছি। প্রধানমন্ত্রী যদি আমার ওপর আস্থা রাখেন, তা হলে অবশ্যই আমি তার মূল্যায়ন করব।

মিসেস মনিরা ইসলাম আরো বলেন, ছোটবেলা থেকেই জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। আমার পরিবার বিএনপি পরিবার। কয়েক বছর লন্ডনে থাকলেও সেখানে থেকে দেশে আমার এলাকার বিএনপি নেতাকর্মীদের পাশে থেকেছি, তাদের সহযোগিতা করেছি। বিগত সরকারের আমলে শুধু বাগেরহাট নয় পুরো দক্ষিণাঞ্চল ছিল অবহেলিত। আমি এই জনপদের মানুষ, এই জনপদের মানুষের জন্য কাজ করতে চাই। ইতিমধ্যে মনোনয়নের ব্যাপারে যাদের নাম শোনা যাচ্ছে তাদের প্রত্যেকের থেকেই যোগ্যতা ও অভিজ্ঞতার দিকে এগিয়ে রয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মনোনীত করলে তার মর্যাদা রাখতে পারব বলে আশা করি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET