৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • ধর্ম ও জীবন
  • মুন্সিরহাট আয়েশা সিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসা’র মেশকাত জামাতসহ সকল জামাতের সবক প্রদান




মুন্সিরহাট আয়েশা সিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসা’র মেশকাত জামাতসহ সকল জামাতের সবক প্রদান

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২৬, ২২:০৪ | 610 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট আয়েশা সিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসা’র মেশকাত জামাতসহ সকল জামাতের সবক প্রদানের মাধ্যমে এ বছরের পাঠদান উদ্বোধন করেন প্রবীণ আলেমে দ্বীন আল্লামা নুরুল হক। এ উপলক্ষে বৃহস্পতিবার(২ এপ্রিল) সকালে মুন্সিরহাট পশ্চিম বাজার বাঙ্গড্ডা রোডে অবস্থিত মাদরাসা’র হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম মাওলানা আবু তাহেরের সার্বিক তত্বাবধায়নে ও মাওলানা মু. আম্মার বিন তাহেরের পরিচালনায় আলোচনা করেন কনকপুর জামে মসজিদের খতিব মাওঃ নোমান ওসমানী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা খলিলুর রহমান কাসেমী, মুন্সিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. মামুনুর রশিদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাও. আব্দুস সাত্তার ও মাওলানা সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য, মুন্সিরহাট আয়েশা সিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসাটি অত্র এলাকার সর্বপ্রথম মেশকাত জামাতসহ একমাত্র মহিলা মাদরাসা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET