২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • ধর্ম ও জীবন
  • আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ্ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উদযাপন




আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ্ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উদযাপন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২৫, ২০:৪৭ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ্ শরীফের আয়োজনে ফাতেহা-ই-দুআজদহম ও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উদযাপন উপলক্ষে ওয়াজ, দু’আ ও ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৩ সেপ্টেম্বর) খানকাহ্ শরীফে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন ছারছীনা দরবার শরীফের উত্তরবঙ্গের বিশিষ্ট খাদেম আলহাজ্ব সুফি আব্দুল গণি। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, পঞ্চগড় জেলা সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় ফাতেহা-ই-দুআজদহম ও ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) এর তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন, পঞ্চগড় কেন্দ্রিয় জামে মসজিদের সাবেক খতিব আলহাজ্ব আল্লামা মুফতি আ.ন.ম আব্দুল করিম, লাহিড়ী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ এমদাদুল হক জিহাদী, পঞ্চগড় মডেল মসজিদের খতিব মাওঃ জাহাঙ্গীর আলম, আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওঃ মোঃ মুশারুল ইসলাম, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মোঃ ওসমান গনি প্রমুখ। বক্তাগণ বলেন, প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ সালের এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ(সা.)। দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) নামে পরিচিত। মহানবী হযরত মুহাম্মদ(সা.) এর জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো ‘ আইয়ামে জাহেলিয়াত’র যুগ। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তি পূজা করতো। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহতাআলা রাসুলুল্লাহ(সা:)কে দুনিয়ায় প্রেরণ করেন। মহানবী (সা.) অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ২৫ বছর বয়সে মহানবী বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নব্যুয়ত লাভ বা মহান রাব্বুল আল আমিনের নৈকট্য লাভ করেন। পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে, মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আল আমিন পৃথিবীই সৃষ্টি করতেন না। এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এ দিনের (পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর) গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশী। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি ঈদ-ই-মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET