২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • ধর্ম ও জীবন
  • সিরাজগঞ্জ পৌর শহরের মালশাপাড়া ১৪ নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি অনুমোদন




সিরাজগঞ্জ পৌর শহরের মালশাপাড়া ১৪ নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি অনুমোদন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ০৯ ২০২৫, ১৬:৩২ | 921 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ পৌরসভার মালশাপাড়া ১৪ নং ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে এই কমিটি অনুমোদনের ঘোষণা দেন।

ঘোষিত আংশিক কমিটিতে ইকবাল হোসেনকে সভাপতি, মোঃ সবুর আলীকে সিনিয়র সহ-সভাপতি, হাবিবুর রহমান হাবিবকে সাধারণ সম্পাদক, হাসেন আলীকে সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক এবং মোঃ জুবায়ের হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বিএনপি সূত্রে জানা যায়, ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে নেতাকর্মীদের বায়োডাটা, রাজনৈতিক কর্মকাণ্ড, এবং পূর্বের মামলা-মোকদ্দমার তথ্য যাচাই-বাছাই করে এই আংশিক কমিটি গঠন করা হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেন, দলের প্রতি আস্থা ও ভালবাসা থেকেই দীর্ঘদিন ধরে আমরা মাঠে কাজ করছি। আমাদের নেতৃত্বে ওয়ার্ডে বিএনপিকে সংগঠিত ও সক্রিয় করে তুলবো।

সভাপ‌তি ইকবাল হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জন্য প্রস্তুত। এই কমিটি তারই প্রতিফলন।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ওয়ার্ড পর্যায়ে বিএনপি নতুন করে দলকে সংগঠিত করতে যে উদ্যোগ নিয়েছে, তা ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ে শক্ত ভিত তৈরি করবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET