১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে লক্ষ্মীখালী খালের উপর ব্রিজ নির্মাণ ও নির্বাহী প্রকৌশলী প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 




বাগেরহাটে লক্ষ্মীখালী খালের উপর ব্রিজ নির্মাণ ও নির্বাহী প্রকৌশলী প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২৬, ২২:০২ | 610 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ অনতিবিলম্বে শুরু এবং স্থানীয় এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বারাকপুর বাজার মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় বাসিন্দারা। কার্যাদেশের মেয়াদ শেষ হয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান অদ্য পর্যন্ত লক্ষ্মীখালী খালের উপর ব্রিজটির নির্মাণ কাজ শুরু করে নাই।

মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল, মো. মহিদুল ইসলাম, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাওলাদার রফিকুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ, ছাত্রনেতা শেখ আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মশিউর রহমান সোহেল, উজ্জ্বল হাওলাদার, স্থানীয় ইউপি সদস্য সকিনা বেগম, শেখ জিহাদ আলী খোকন, ফকির মাসুম বিল্লাহ সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ষাট গম্বুজ ইউনিয়নের সর্বস্তরের বাসিন্দা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করে বলেন, প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে দুই বছর আগে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো কাজের কোনো অগ্রগতি নেই। এদিকে পুরনো ব্রিজটি ভেঙে যাওয়ায় এটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে, ফলে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তারা আরও জানান, ব্রিজটির দুই পাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এসময় বক্তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল, সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত এবং এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর প্রত্যাহারের দাবি জানান। দ্রুত ব্রিজ নির্মাণকাজ শুরু না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। প্রয়োজনে এলজিইডি অফিস ঘেরাও করার কথাও জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET