, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠন: অরণ্য কুসুম সভাপতি, তুষার সাধারণ সম্পাদক




রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠন: অরণ্য কুসুম সভাপতি, তুষার সাধারণ সম্পাদক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২৬, ২১:৩০ | 743 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে নৃত্যশিল্পের বিকাশ ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থা’র নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে অরণ্য কুসুমকে সভাপতি এবং মোহাম্মদ আলী হাসান তুষারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়াও সংগঠনের কার্যক্রমকে সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ফয়সাল মাহমুদ ফরিদ ও মোঃ ফরহাদ হোসেন আদনান।
সংগঠন সূত্রে জানানো হয়েছে, নৃত্যকলার প্রসার এবং সংশ্লিষ্ট উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
কমিটির নতুন দায়িত্বশীলরা ইতোমধ্যে রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন সৃজনশীল ও উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করেছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন জোয়ার আসবে এবং স্থানীয় নৃত্যশিল্পীরা তাদের মেধা বিকাশের আরও ভালো সুযোগ পাবেন।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যদের নাম যাচাই-বাছাই শেষে অল্প কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। নতুন এই নেতৃত্বের হাত ধরে রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET