মোঃ তুষার আহমেদ:
সিরাজগঞ্জের সলঙ্গায় ৪নং ঘুড়কা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রনেতা মৃত্যুঞ্জয় দাম মহাদেব।
তিনি বাসুদেবকোল গ্রামের গোপাল চন্দ্র দামের ছেলে ও সলঙ্গা থানা জিয়া পরিষদের সহ-সভাপতি ও সলঙ্গা থানা হিন্দু ,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি,সাবেক মেম্বার স্বর্গীয় রাম চন্দ্র(বান্দু) দামের সুযোগ্য নাতি ও সাবেক মহিলা মেম্বার আরতি রানী দামের ভাতিজা। তিনি মূলত একজন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষা অনুরাগী মানুষ। স্থানীয় রাজনীতিতে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে অত্র এলাকার বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তিনি অতীতে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং এলাকার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন।সাবেক এই ছাত্রনেতা তার এলাকায় একজন সৎ ও পরিচ্ছন্ন ইমেজের মানুষ হিসেবে পরিচিত। ছাত্রজীবন থেকেই স্থানীয় মানুষের অধিকার ও এলাকার উন্নয়নের পক্ষে সোচ্চার থেকেছেন। তিনি ঘুড়কা ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন,দুর্নীতি প্রতিরোধ ও আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে স্থানীয় জনমত গঠন ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।স্থানীয়দের মতে সাবেক এই ছাত্রনেতা নির্বাচিত হলে ঘুড়কা ইউনিয়নে ব্যাপক জনকল্যাণমূলক কাজ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে। এলাকাভিত্তিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে তার সুস্পষ্ট রূপরেখা রয়েছে।
Please follow and like us:









