১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৩ ২০২৬, ২৩:৫৬ | 614 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের উদ্যোগে শনিবার দুপুরে (১৩ই জুন) চৌদ্দগ্রাম উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন হয়েছে।
কেন্দ্রীয় ভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনের পর চৌদ্দগ্রামে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন।
এসময় অন্যান্যনের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা (দক্ষিণ) জামায়াতের আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, উপজেলা সাধারণ সম্পাদক ইঞ্জিরিয়ার মোঃ শাহ আলম রাজু,  পৌর সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারি মু. বেলাল হোসাইন, পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, বিএনপি নেতা হাসান শাহরিয়ার খাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET