‘মাদকে জীবন নষ্ট, রক্তদানে জীবন শ্রেষ্ঠ’-এ প্রতিপাদ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ধোড়করা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও জাহাঙ্গীর হোসেন সাহেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ রাসেল। চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের উপদেষ্টা আবুল হাশেমের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়নের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আসাদুজ্জামান নূর, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন, কর আইনজীবি ইকবাল হোসেন জনি, ব্যবসায়ী শফিউল ইসলাম জিয়া, আবদুল মমিন, পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নুর মোহাম্মদ সুমন, মাওলানা আবদুর রশিদ সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এনায়েত উল্লাহ মাসুম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের পরিচালক আরমান হোসেন, কালিকাপুর ইউনিয়ন ব্লাড ডোনেশনের বেলায়েত হোসেন তনু, হাফিজ নাঈম, আপন ব্লাড ডোনেশনের রনি মজুমদার, চৌদ্দগ্রাম ব্লাড ডোনেশনের মোঃ সাব্বির, প্রত্যয় ব্লাড ডোনেশনের দিদার হোসেন, রেইনবো স্টার সোসাইটির মামুনুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের পরিচালক আকাশ কর্মকার। আবদুল্লাহ মাহিন পবিত্র কোরআন তেলাওয়াত ও সিমন কর্মকার গীতা পাঠ করেন। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী নিহাল, কিরন, ইস্রাফিল, মোঃ সাব্বির, আবদুল হাকিম মামুন, রনি মজুমদারসহ বিভিন্ন পর্যায়ে যুবক ও ছাত্রবৃন্দ। আলোচনা শেষে অতিথিবৃন্দ, মানবিক কাজে অবদান রাখায় স্বেচ্ছাসেবী সংগঠন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে সিইউবিডির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন উপস্থিত নেতৃবৃন্দ।








