, , ,

শিরোনামঃ-




কচুয়ায় একই পরিবারের ৩ জনের গলিত মরদেহ উদ্ধার

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২৬, ০০:২৯ | 612 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের কচুয়া উপজেলায় এক পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরকোলা গ্রামে নিজ বসতঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের স্ত্রী মনিরা বেগম (৫৫), তাদের ছেলে আহাদ হাওলাদার (২২) ও মনিরা বেগমের মা রাশিদা বেগম (৮৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে কয়েকজন প্রতিবেশী নারী বাড়ির বারান্দায় রাশিদা বেগমের লাশ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের ডাকাডাকি করে। পরে ঘরের ভেতরে প্রবেশ করে তারা মনিরা বেগম ও আহাদ হাওলাদারের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ ও পিবিআইয়ের প্রতিনিধিরা অবস্থান করছেন।

কচুয়া থানার ওসি হারুন অর রশিদ জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি এতদিন কারও নজরে আসেনি।

তিনি আরো জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে লাশের ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET