, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবর্ধনায় হাজী আব্দুস সাত্তার




সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবর্ধনায় হাজী আব্দুস সাত্তার

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮ ২০২৬, ২০:২৩ | 611 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সাত্তার ফাউন্ডেশনের পরিচালক হাজী আব্দুস সাত্তারকে সংবর্ধনা দিয়েছে সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সাত্তার ফাউন্ডেশনের পরিচালক হাজী আব্দুস সাত্তার। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন।

সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ ওয়াহাব।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা, কর্মক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা এবং শ্রমিকদের কল্যাণে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ সময় শ্রমিকদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাজী আব্দুস সাত্তার শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, পরিবহন শ্রমিকরা দেশের অর্থনীতি ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের শ্রম ও অবদানের স্বীকৃতি দেওয়া প্রয়োজন। অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত শ্রমিকদের সহযোগিতায় তিনি পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, শ্রমিকদের কল্যাণে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখা হবে। শ্রমিকদের যেকোনো সমস্যা সমাধানে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করারও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সদস্য ও পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে হাজী আব্দুস সাত্তারের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET